শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৫১ পিএম, ২০২৬-০৫-০৫
শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি জে. সি রোড হাজী আব্দুস সাত্তার লেনের রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) সকাল ১০ টায় ধানবান্ধি জে.সি রোড থেকে হাজী মোঃ আব্দুস সাত্তার লেনের রাস্তার ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন মানবতার ফেরিওয়ালা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ পৌরসভার ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।
এসময় মানবতার ফেরিওয়ালা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, আমি কাউন্সিলর থাকার সময় এই এলাকার রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছিলাম। এই রাস্তাটির পাকা করন অত্যান্ত জরুরি ছিলো আজ সিরাজগঞ্জ পৌর কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় এই রাস্তাটি পাকাকরণ হচ্ছে এজন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে সিরাজগঞ্জ ২ সদর ও কামারখন্দ আসনের মাননীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক, নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলী বিভাগ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরনবী সরকার, উপ প্রকৌশলী আশরাফ উজ্জামান, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী শাজা,সিরাজগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ নুরনবী হোসাইনী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited